বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ পদ্ধতি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ পদ্ধতি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ মে শুক্রবার সকাল ১০ টায় সমলয়ে চাষাবাদকৃত বোরো ধানের নমুনা শস্য কর্তন, রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের মাধ্যমে আউশ ধানের চারা রোপন ও মাঠ দিবসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

উপজেলার কাশিপুর ইউনিয়নের বেষ্টদেব গ্রামে ৫০ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, কুড়িগ্রামের উপ পরিচালক মন্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাবাব ফারহান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় প্রমূখ। এরপর সকাল সাড়ে ১১ টায় দাসিয়ারছড়ার কালিরহাটের ডি-সেট সেন্টারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের উৎসাহ প্রদান করেন। প্রতিটি জমিকে ৪ ফসলি করাসহ প্রতিখন্ড জমিতে বিভিন্ন ফসল চাষাবাদের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।