বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩৯
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ভোলায় মাহেন্দ্র-অটোরিক্সা সংঘর্ষে যুবক নিহত

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় মাহেন্দ্র-অটোরিক্সা সংঘর্ষে নোমান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৬ যাত্রী।

শুক্রবার (২৮ মে) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের তুলাতলী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নোমান লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মো. সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে দ্রæতগামী একটি মাহেন্দ্র ইলিশা থেকে ভেদুরিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী অটোরিক্সা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী নোমানের মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।