মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

শেরপুরে পাচারকালে ট্রাকভর্তি মাধ্যমিকের বই জব্দ

ডেস্ক রিপোর্ট  শেরপুরের ঝিনাইগাতীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাক বই জব্দ করেছে পুলিশ।

এ সময় অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়।

আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙারি মালমাল কেনা-বেঁচা করেন।

উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের ও বিভিন্ন শ্রেণির। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির (ঢাকা মেট্রো ট-১৪-১৩০৫) ট্রাকভর্তি প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকা ঘুরে পুরাতন ভাঙারি মালামাল কেনার ফেরিওয়ালাদের কাছ থেকে এসব বই কিনে নিয়েছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অনুযায়ী নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সুতরাং এসব বই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিক্রি করা হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইন মোতাবেক ব্যবস্থা নেবেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, বই আটকের পর থানায় গিয়ে দেখে এসেছি। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করবেন। পরে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।