সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বকশীগঞ্জে পাহাড়ে পুলিশের অভিযান,১২ জুয়াড়ি আটক

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে দুর্গম পাহাড়ের গহিন অরণ্যে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গারো পাহাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ৬১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন স্থানীয় লাউচাপড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী,ময়তুল্লাহ শেখের ছেলে আবদুল হক, সামাদ মিয়ার ছেলে আশকর আলী,নুরুল হকের ছেলে রফিক মিয়া, জমের আলীর ছেলে আবদুর রাজ্জাক মিয়া, জবেদ আলীর ছেলে শাহ আলম, মহিল উদ্দিনের ছেলে আওয়াল মিয়া, গাজীউর রহমানের ছেলে রমজান আলী, আবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম, নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান ও ফারাজ উদ্দিনের ছেলে মো. মুন্নাফ মিয়া।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট জানান, আটককৃতদের বিরুদ্ধে বুধবার সকালে বকশীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে এবং দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।