সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

একনজরে ২০২১-২২ অর্থবছরের বাজেট

ডেস্ক রিপোর্ট  জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তিনি এ বাজেট উপস্থাপন শুরু করেন।

দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।

এবারের বাজেটে একনজরে আলোচিত বিষয় সমুহ-

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ ৬১ হাজার ৬৩১ কোটি ৪১ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা।

করোনায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।

রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা ।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে।

কর দিতে হবে না ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের।

বাজেটে এবারও করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা।

গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে ।

স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

গুড়ো দুধ, বাদাম, সব ধরণের মাংস, মাশরুম, খনিজ লবন, বিদেশি বিস্কুট, চুইংগাম,বিদেশী গাজর- টমটোসহ সব বিদেশি ফল, বিড়ি, সিগেরেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, মোবাইল ফোন, বিমানের কাচ, লঞ্চের কেবিন ভাড়া, সাবান, থিম পার্কের রাইড, টাইলস, স্যানিটারিওয়্যার ও বিদেশি রড ও সমজাতীয় পণ্যের দাম বাড়ছে।

দাম কমবে দেশীয় ফ্রিজ, গাড়ির যন্ত্রাংশ, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রিক ওভেন।

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে।

তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে করছাড়।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা।

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর।

উন্নয়নমূলক খাতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র’।