বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সৌজন্যে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে।

এ উপলক্ষে ৪ জুন শুক্রবার সকাল ১০ টায় পাঠাগার কক্ষে সংবাদ সম্মেলনে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এ ঘোষণা দেন। প্রতিবছর ২৭ সেপ্টেম্বর কবির মৃত্যুদিনে এ পুরস্কারের জন্য মনোনীত একজন শিশু সাহিত্যিকের নাম ঘোষণা করা হবে। ২৭ ডিসেম্বর কবির জন্মদিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। পাঠাগারের সভাপতি প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় জানান, পুরস্কার প্রদানের প্রথম বছরে কবিপত্নি কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

এবছর সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কারের জন্য ২০২০ সালে বাংলায় প্রকাশিত ১ম সংস্করণের শিশুকোষ ৫ কপি বই; ছড়া, গল্প, নাটক, অনুবাদ সাহিত্য ১৫ জুলাইয়ের মধ্যে সাধারণ সম্পাদক, গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগার, ফুলবাড়ী, কুড়িগ্রাম এই ঠিকানায় পাঠানোর জন্য শিশু সাহিত্যিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সহকারী লাইব্রেরীয়ান হাবিবুর রহমান দুলাল।এ সময় উপস্থিত ছিলেন সৃষ্টি টিভির সাংবাদিক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),হেলাল উদ্দিন, উত্তম কুমার মহন্ত,নূরনবী সরকার,রতিকান্ত রায় প্রমুখ ।