বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পটুয়াখালীতে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর গলাচিপায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জলিল খান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে উপজেলার পশ্চিমপাড় ডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জলিল একই এলাকার আবদুল লতিফ খানের ছেলে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় রশি বেঁধে গাছ কাটছিলেন জলিল। এসময় গাছটি তার ওপর পড়ে। এরপর তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘জলিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান’।

ডাকুয়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল বলেন, ‘কীভাবে জলিল খানের মৃত্যু হয়েছে?- সে বিষয়ে খোঁজ নিতে তার বাড়িতে স্থানীয় ইউনিয়ন মেম্বারকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে’।