ডেস্ক রিপোর্ট বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান পরিচালিত হয়েছে।”মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে শনিবার (৫ জুন) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের ফায়ারিং বাটের সম্মুখে পুনাক সভানেত্রী দিলরুবা আলমের নের্তৃত্বে পুনাক কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দ বৃক্ষ রোপন অভিযানে অংশ গ্রহন করেন।

পরিবেশের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরতে প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিকে সম্মান জানাতে এই নির্দিষ্ট দিনকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বে সবুজায়ন ও প্রকৃতির গুরুত্ব বোঝাতেই এই দিনটিকে পালন করা হয়।
তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের ফায়ারিং বাটের সম্মুখে দিনব্যাপি পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।