বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের বৃক্ষ রোপন অভিযান

ডেস্ক রিপোর্ট  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের বৃক্ষ রোপন অভিযান পরিচালিত হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে শনিবার (৫ জুন) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের ফায়ারিং বাটের সম্মুখে পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে কুষ্টিয়া জেলা পুলিশের কর্মকর্তারা বৃক্ষ রোপন অভিযানে অংশ গ্রহন করেন।

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবার বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপন অভিযান উদযাপন করা হচ্ছে। পরিবেশের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরতে প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিকে সম্মান জানাতে এই নির্দিষ্ট দিনকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বে সবুজায়ন ও প্রকৃতির গুরুত্ব বোঝাতেই এই দিনটিকে পালন করা হয়। এই বিষয়টিকে সামনে রেখে এবং সবাইকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে জেলা পুলিশ কুষ্টিয়া পুলিশ লাইন্সের ফায়ারিং বাটের সম্মুখে দিনব্যাপি পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ শহীদুজ্জামান, আরওআই, কুষ্টিয়া, মোঃ আজিবর রহমান, আরআই, ও অন্যান্য পুলিশ সদস্যরা।