বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

উজিরপুরে বজ্রপাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট  বরিশালের উজিরপুরের সাতলায় বজ্রপাতে নান্টু বালী(৩০) নামের এক যুবক নিহত ও সুমন বালী(২৫) নামে এক যুবক আহত হয়েছে।

রোববার বিকালে মুষলধরে বৃষ্টি ও ঝড় হওয়ার সময় বজ্রপাতে উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের ইউনুস বালীর ছেলে নান্টু বালী(৩০) মারা যায়। এসময় একই বাড়ীর সুমন বালী(২৬) গুরুত্বর আহত হয়েছে। বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নান্টু বালীকে মৃত বলে ঘোষনা করেন এবং সুমন বালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন জানান, বৃষ্টির সময় নান্টু ও সুমন নিজ ঘরের সামনে বসে ফোন চালাছিলো। এসময় বজ্রপাতে নান্টু নিহত হয় আর সুমন গুরুত্বর আহত হয়েছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান, বজ্রপাতে নান্টু বালী মারা গেছেন এবং আহত সুমন বালীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।