বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বৈদ্যুতিক খুঁটিতে লাইনম্যানের মৃত্যু: বরিশালে বিদ্যুৎবিভাগের কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট  বরিশালে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-১ বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এবং দুর্ঘটনার কারণ এবং কারও গাফেলতি ছিল কী না সহ কিভাবে দুর্ঘটনা ঘটলো তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিক মৃত্যুর এই ঘটনায় তদন্ত কমিটি কেন্দ্র থেকে গঠন করে দেওয়া হয়েছে। এবং ওজোপাডিকো কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এই কমিটির প্রধান। এছাড়া প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক এবং নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রুপাতলী পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল (২৮)। কিন্তু মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী। এতে লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশটি নামিয়ে আনে।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে ফয়সাল থাকতেন নগরীর আমানতগঞ্জ এলাকায়। তার ৮ বছরের একটি সন্তান রয়েছে। এবং তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা, জানিয়েছে পরিবার।