শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

ভোলায় ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে জরুরী ঔষধ ও স্টীলের আলমারি প্রদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে জিন্নাগর ইউনিয়নের দৌলতখান পাড়া কমিউনিটি ক্লিনিকে জরুরী ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করা হয়েছে।

বুধবার (৯জুন) সকাল ১০ টায় দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছাবেরা ফাইন্ডেশনের অফিস সংলগ্ন মাঠে এ ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে জরুরী ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করেন ছাবেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মেজবাহ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুলআমিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোভন বসাক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সহ ছাবেরা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।