মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পদ্মায় মিললো সাড়ে ২২ কেজি ওজনের কাতল!

ডেস্ক রিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় বৃহস্পতিবার (১০ জুন) ভোররাতে কাদের হলদারের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সাড়ে ২২ কেজির কাতল মাছটি অকশনের মাধ্যমে ১৪০০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৫শ টাকায় কিনে নেয়।

এসময় বড় আকারের কাতল মাছটি এক নজর দেখতে ফেরীঘাটের আশপাশের লোকজন ভিড় জমায়।No description available.এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গত কয়েকদিন যাবত দৌলতদিয়ার পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে, তেমনি বৃহস্পতিবার সাড়ে ২২ কেজি ওজনের কাতল মাছটি পেয়ে অকশনের মাধ্যে ১৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৫শ টাকা বিক্রি করি।