রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আবার বিয়ের পিঁড়িতে রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ৬৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এক আইনজীবীর সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে ঠিক হয়েছে বলে বৃহস্পতিবার (১০ জুন) মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, বিয়ের জন্য চিন্তা ভাবনা করছি। বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন। আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রী খোঁজা হচ্ছে।

এর আগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে এক আইনজীবীকে বিয়ে করেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম অসুস্থতায় ৫৮ বছর বয়সে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।