বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ওপেন হাউজ ডে হচ্ছে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন: বিএমপি কমিশনার

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি। সেগুলো হল,ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ। ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

বৃহস্পতিবার (১০ জুন) বিএমপি’র নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন।

এ সময় তিনি পুলিশি সেবাকে প্রান্তিক জনগোষ্ঠী তথা ভুক্তভোগী সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল সদস্যকে দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম-বার ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সংক্রান্তে আলোকপাত করার পাশাপাশি অপরাধ নিবারণের জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা কমলেশ চন্দ্র হালদার, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন শাহ মোঃ ফয়সাল, ইন্সপেক্টর অপারেশনসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।