বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালে গুপ্তধনের লোভে উঠানে খুঁড়ে গর্ত ভরাট করে লাপাত্তা মালিক!

ডেস্ক রিপোর্ট  বসতবাড়ির আঙিনায় বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খোঁজাখুজি করছিলেন ইউনুস সরদার (৫৫)। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হঠাৎ গর্ত মাটি দিয়ে বন্ধ করে গা ঢাকা দিয়েছেন তিনি। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে এলাকায়।

গুপ্তধনের গর্ত দেখতে জমছে উৎসুক জনতার ভিড়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ভুরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র ইউনুস সরদার (৫৫) তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজ বাড়ির আঙিনায় গুপ্তধনের লোভে গর্ত খোঁড়া শুরু করে সোমবার (৭ জুন) রাতে কাজ শেষ করেন।

এরইমধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রহস্যজনকভাবে গর্তটি ভরাট করে সহযোগীদের নিয়ে আত্মগোপনে চলে যান ইউনুস সরদার। তবে গুপ্তধন পাওয়া গেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ।

শুক্রবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে জানতে বসতবাড়ির মালিক ইউনুস সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।