বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

মসজিদের এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে চোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর ব্যাপারী পাড়া জামে মসজিদে গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোর মারা গেছে। শক্রবার (১১ জুন) এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের নাম সজিব শেখ (৩০)। তিনি সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর সয়াগোবিন্দ গ্রামের সমসের আলীর ছেলে

জানা যায়, রাতের কোন এক সময় চোর মসজিদের এসি চুরি করার চেষ্টা করে । এ সময় সজিব শেখ বৈদ্যুতিক সংযোগ বিছিন্নকালে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।