শুক্রবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গোপনে গর্ভপাতের সময় হাজির পুলিশ,গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট  সাতক্ষীরার তালায় কুমারী মায়ের গোপনে গর্ভপাতের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। পরেই জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এ ঘটনায় সন্তানের বাবা সন্দেহে হযরত আলী বিশ্বাস (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাটকেলঘাটা থানা পুলিশ শুক্রবার (১১ জুন) বিকালে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ওই গ্রামের ১৪ বছর বয়সী এক কুমারী মেয়ের সাথে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হযরত আলী। এক পর্যায়ে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী। বৃহস্পতিবার বিকালে মেয়ের বাড়িতে ৭ মাসের সন্তানটি নষ্ট করতে গেলে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে ধরে ফেলে। এরপরই ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল হামিদ বলেন, ঘটনাটি জানতে পেরে উভয়পক্ষকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ছেলে পক্ষ রাজি হয়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্তান নষ্ট করার সময় হাতেনাতে ধরি। পরবর্তীতে মেয়ের পিতা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আমরা হযরত আলীকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।