বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

পটুয়াখালীতে ১৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালীর দুমকিতে অভিযানে চালিয়ে ১৯৩ পিস ইয়াবাসহ মামুন সরদার(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮)। শনিবার ১২ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাতানি এলাকার কালভার্ট মোড় থেকে তাকে আটক করা হয়। যা রোববার এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

আটককৃত মামুন সরদার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পশ্চিম জাটেরা গ্রামের মোঃ হাবিব সরদারের ছেলে।

র‍্যাব জানায়, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন সাতানি এলাকায় অভিযান চালিয়ে মামুন সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে,

এ ঘটনায় বরিশাল র‍্যাব-৮এর সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।