বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৭
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযুক্তের নাম জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক  নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুললেন পরীমণি। রবিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন পরীমণি। এসময় তিনি এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন।

নাসির উদ্দিন মাহমুদের পরিচয় সাংবাদিকরা জানতে চাইলে পরীমণি জানান, নাসির উদ্দিন বেনজীর আহমেদের (পুলিশ মহাপরিদর্শক) পরিচিত। এসময় পরীমণি আরও জানান উত্তরা বোটক্লাবে এ ঘটনা ঘটে।

এর আগে এদিন রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টেও এমন অভিযোগ করেন পরীমণি। সেই পোস্টে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীদের বিচার চেয়েছেন এই অভিনেত্রী। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:-
ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযুক্তের নাম জানালেন পরীমণি

তিনি আরও লিখেছেন, ‘আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযুক্তের নাম জানালেন পরীমণি

এরপর দাপিয়ে অভিনয় করেছেন। সম্প্রতি দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেতী। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় হরদম পোস্ট করে যাচ্ছেন তিনি। এতো কিছুর মাঝে আবারো আলোচনায় উঠে এলেন পরী।

পরীমণি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমণি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমণি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।