বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কলাপাড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই রাজমিস্ত্রির কাজ করছিলেন পটুয়াখালীর কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মনির হাওলাদার (১৮)।

সোমবার সকালে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নিজ বাসা থেকে পাশের বড়হরপাড়া গ্রামে নির্মাণাধীন মুজিব কিল্লায় কাজ করতে যান মনির। সেখানেই বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু হয় তার।

মনির নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

মহিপুর থানার এসআই মো. রাসেল জানান, সকালে বড়হরপাড়ায় নির্মাণাধীন মুজিব কিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে যায় মনির। এ সময় ভবনের ওয়েল্ডিংয়ের কাজ করতে গেলে অসাবধানবশত বিদ্যুতায়িত হয় সে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।