মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজের আসর বসতো

ডেস্ক রিপোর্ট  চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ জানান, নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা উদ্ধার করা হয়।

হারুনুর রশিদ আরও জানান, নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজে পার্টির আসর বসতো। আমরা তার বাসা থেকে ডিজে পার্টির কয়েকজনকে আটক করেছি।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার (১৪ জুন) সাভার থানায় একটি মামলা দায়ের করেন পরী। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আজ সোমবার গণমাধ্যমকে তা নিশ্চিত করেন।