সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালের দূর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পরেছে ৩৩ কেজি ওজনের কাতল

শামীম আহমেদ  বরিশালের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মৎস শিকারীদের বড়শিতে ধরা পরেছে। এ নিয়ে গোটা এলাকায় বেশ উল্লাসের হৈ চৈ পড়ে যায়।

আজ সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টায় সৌখিন মৎস শিকারী সোহেল জমাদ্দার জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকেট কিনে মাছ শিকারে অংশগ্রহন করেন তারা।

গতকাল প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘন্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিন প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এসময় আমার সাথে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন।

তিনি বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না।

তিনি বলেন, শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে, আজ বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হবে বলে জানান তিনি।

প্রতক্ষ্যদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্খীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধ ভাঙ্গা উচ্ছাস ছিলো সবার মাঝে। কারন এতো বড় মাছ গত ১০ বছরে দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পাওয়া যায়নি।এ মাছটি ২৫ কেজি ওজনের ওপরে হবে।