মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

অভিনেত্রী সামান্থার নতুন সিনেমার ট্রেইলারে ইউটিউবে ঝড়

বিনোদন ডেস্ক  ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে থ্রিলার ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২-এর ট্রেইলার ইউটিউবে ঝড় তুলেছে। ট্রেইলারটি ইউটিউবে প্রকাশের প্রথম তিন সপ্তাহের মধ্যেই ৫ কোটি দর্শকেরও বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। সিনেমায় রাজি চরিত্রে অভিনয় করা সামান্থার চমৎকার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

এছাড়াও তার সহশিল্পী অভিনেতা মনোজ বাজপেয়ীরও অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

নিউজ এইটিনের খবরে বলা হয়, সামান্থা অভিনীত রাজির চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে তামিল এলমের লিবারেশন লিডারের ভূমিকায়। অভিনেত্রী ভালো অভিনয় করেন তা প্রমাণিত, তবে তিনি বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে ভীষণ পছন্দ করেন। তার সঙ্গে জুটিও বাঁধতে চলেছেন। এক সক্ষাৎকারে অকপটে বললেন সব কথা।

অভিনেত্রী সামান্তা শাহিদ কাপুরের সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন। বলিউড অভিনেতা শাহিদের কাপুর এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন। দ্য ফ্যামিলি ম্যান ২-এর নির্মাতা রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে শাহিদের সঙ্গে এই ছবিতে প্রথম কাজ করছেন।

অভিনেত্রী সামান্থা জানিয়েছেন শাহিদের সঙ্গে অভিনয়ের করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তিনি অপেক্ষায় রয়েছেন বলিউডের চকলেট বয়ের সঙ্গে দেখা করার জন্য। এক সাক্ষাৎকারে শহিদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমার দেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা শাহিদ, তাঁর অভিনীত উড়তা পঞ্জাব (Udta Punjab) ও কামিনে (Kaminey) ছবি দেখে আমি তার ফ্যান হয়ে গিয়েছি। আমি নিশ্চিত, দর্শকদের মাঝে আমি ও শাহিদের জুটি নতুন চমক আনতে পারব। মাঝে মাঝে আমি এ উত্তেজনা সামলাতেও পারছি না।

এদিকে দ্য ফ্যামিলি ম্যান ২ দেখে শাহিদ কাপুর টুইটবার্তায় বলেছেন, ‘I’m full FOMO LOMO lelo etc etc.’।