বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বরিশালে করোনা আক্রান্ত ১৬ হাজার, মৃত্যু ২৯০

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে ১৬ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ উপসর্গ নিয়ে আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ২৮ জন শনাক্ত নিয়ে এ বিভাগে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ১০ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৬৯ জন। বরিশাল জেলায় নতুন ৮ জন নিয়ে মোট শনাক্ত ৭ হাজার ২০১ জন, পটুয়াখালী জেলায় শনাক্ত ২৩৪৫ জন, ভোলা জেলায় নতুন একজন নিয়ে মোট শনাক্ত ১৯৭৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ১৭৭৭ জন, বরগুনা জেলায় মোট শনাক্ত ১৩১৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১ জন নিয়ে মোট শনাক্ত ১৩৯৫ জন।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ১০ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি থাকা একজন মৃত্যুবরণ করেছেন। করোনা ওয়ার্ডে এখন ৬০ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান, তার মধ্যে ৪ দশমিক ৭৮ শতাংশ পজিটিভ।