শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪৯
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

সিলেটে মাসহ ২ সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে মা তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ওই সন্তানদের বাবারও গলাকাটা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন।

বুধবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— দক্ষিণপাড়া গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা (৩২), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তিশা (৩)। হিফজুর রহমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা তাদের ডাকতে যান। বসতঘরে তাদেরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন ।

এদের মধ্য বাবা হিফজুরের শ্বাস থাকায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।