বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১:০৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ঝালকাঠিতে নারী অপহরণ মামলার আসামী আটক

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে ব্যাংকের টাকা উত্তোলনের সময় নারী অপহরণ মামলার আসামী ও ভিকটিমকে উদ্ধার করেছে ঝালকাঠি সিআইডি পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা হতে টাকা উত্তোলনের পূর্বে মামলার আসামী প্রদীপ কুমার (৩২) কে আটক করা হয়। একই সাথে ভিকটিম বিপাশা রানী (২৫) কে উদ্ধার করে ঝালকাঠি সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।

আটক প্রদীপ কুমার কাঠালিয়া উপজেলার উত্তর আমুয়া গ্রামের মৃত রমনী বালার পুত্র।

মামলার বিবরনে যানা যায়, ২ এপ্রিল ২০২১ ইং কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচরীরামপুর গ্রামের ভিকটিমকে তার বাসা থেকে প্রেমের সম্পর্ক করে ফুসলিয়ে নিয়ে যায়। এসময় ঘরে রক্ষিত টাকা, স্বর্নালংকার ও বাংকের সঞ্চয় পত্র নিয়ে যায়। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা দায়ের করতে গেলে মামলা গ্রহন না করে টালবাহানা করতে থাকে। ২মে ভিকটিমের মা ঊষা রানী সাধক বাদী হয়ে প্রদীপ কুমার ও তার ভাই কৌশিক বালাকে আসামী করে আদালতে মানব পাচার প্রতিরোধ দমন আইনের ১০ ও ১১ ধারায় একটি নালিশী অভিযোগ দায়ের করলে আদালত কাঠালিয়া থানার ওসিকে মামলা গ্রহন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ৯ মার্চ কাঠালিয়া থানায় মামলা হিসেবে রেকর্ড করেন থানার পরিদর্শক পুলক চন্দ্র দাস। পুলিশ আসামীকে আটক না করায় বাদী সিআইডির দ্বারস্থ হলে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে মায়ের সঞ্চয় পত্রের টাকা উঠাতে গেলে সিআইডি পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাথে থাকা আসামী প্রদীপ কুমারকে আটক করে ঝালকাঠি আনা হয়।

ঝালকাঠি সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। সে ইসকনের সদস্য বলে স্বীকার করেছে।