রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখলেন এমপি

ডেস্ক রিপোর্ট  গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা।

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় ৯ মিনিট বক্তব্য দেন এ সাংসদ। এ সময় তার গলায় ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছিল।

বক্তব্যে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত সব জনপ্রতিনিধির ডোপ টেস্ট করারও আহ্বান জানান এস এম শাহজাদা।

সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা দশমিনা ও গলাচিপা উপজেলার চরাঞ্চলে ত্রাণ বিতরণকালে স্থানীয় চরাঞ্চলের জনতা সংসদ সদস্য এস এম শাহজাদাকে অবরুদ্ধ করে শ্লোগান দিয়ে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছিলেন।

সংসদে এস এম শাহজাদা তার বক্তব্যে বলেন, ‘অর্ধশত বছর আগে জনবসতি গড়ে ওঠা চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাসে কোটি কোটি টাকার ফসলহানি হচ্ছে। কিন্তু চরাঞ্চলের লাখ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা কেউ ভাবছে না। তাই চরাঞ্চলের কৃষকের প্রাণের দাবি বেড়িবাঁধের কথা লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মহান জাতীয় সংসদে তাদের দাবি উপস্থাপন করলাম।