বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৬
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী পেট্টোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যা শনিবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র‍্যাব সদর দপ্তর।

আটককৃত নারী ঝালকাঠির নলছিটি উপজেলার ছোট পরমহল গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী সাজদো আক্তার ওরফে সাথী (৩০)।

র‌্যাব জানায়- শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী পেট্টোল পাম্প এলাকায় অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘেরাও করে সাজদো আক্তারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।