বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৬
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল বিভাগে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩৬

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২২১ জনে। সুস্থ হয়েছেন মাত্র ৩৬ জন। বরিশাল বিভাগে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৪৭৭ জন।

শনিবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় বরিশাল জেলা করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ ও সুস্থতা লাভ করেছেন ১৯ জন রোগী। পটুয়াখালী জেলায় মাত্র ২ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে সুস্থ হয়েছেন ৮ জন। ‍এছাড়া ভোলা জেলায় দু জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ১১ জন রোগী। পিরোজপুর জেলায় শনাক্ত শনাক্ত হয়েছেন তিন জন ও সুস্থ হয়েছেন ১ জন। বরগুনা জেলায় দুই জন এবং ঝালকাঠি জেলায় ছয় জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে কেউ সুস্থ হননি। এছাড়া বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯৩ জন মৃত্যুবরণ করেছেন।