বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভোলা প্রতিনিধি  ভোলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নুরে আলম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলার বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং লক্ষীপুরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইন চার্জ উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এনজিও কর্মী মোঃ নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ নুরে আলমের মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।