বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে আ,লীগের বিদ্রোহী ১০ প্রার্থীসহ ১৯ জন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট  বরিশাল জেলার ৬উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ (চেয়ারম্যান) ১৯ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুন) বিকেল ৫টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ ও ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান শরীফ, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার, বরিশাল সদর উপজেলা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ, বরিশাল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আহমেদ বাচ্চু, গারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব বেপারী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করায় নির্বাচনে অংশ নেওয়া এবং নৌকার বিপক্ষের প্রার্থীকে সমর্থন দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা কমিটি তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের সাথে কোনপ্রকার যোগাযোগ বা নৌকাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ১৪টিতে শুধুমাত্র মেম্বরসহ বাকিগুলোতে চেয়ারম্যান ও মেম্বর সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইসকল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন।