বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষকদের সমাবেশ

ডেস্ক রিপোর্ট  বরিশালে শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি।

শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

সমাবেশে শিক্ষকরা বলেন, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, বেসরকারি কলেজের অনার্স ও মাষ্টার্স পর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। এছাড়া জনবল বৃদ্ধিসহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা বাজেট বৃদ্ধিসহ সমাবেশ থেকে ৭ দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান, জেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মসিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কমিটি সহসভাপতি আনিচুর রহমান, জেলা কমিটি সাধারণ সম্পাদক উপাধাক্ষ আনায়ারুল হক, মহানগর সভাপতি অধ্যাপক আ. ছালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুসদার, সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শোয়েবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা।