বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

করোনার টিকা পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট  চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বেলা ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই শেরেবাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠাবে। পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন- সেটারই কার্যক্রম শুরু হলো।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হল মিলিয়ে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪শ’।