বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

টাঙ্গুয়া হাওরে ভ্রমনে আসা নৌযানকে জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটন কেন্দ্র গুলোতে করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারিভাবে নিষেধাঙ্গা থাকলেও বাঁধা নিষেধ অমাণ্য করে ঘুরতে আসা পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২০ জুন) বিকালে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওরের নিচে থাকা পর্যটকবাহী দুইটি নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির ৫ হাজার জরিমানা করেছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো ঃ রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন-করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রস্থল গুলো সরকারিভাবে নিষেধাঙ্গা জারি করা হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাঙ্গা অমান্য করায় হাওরে পর্যটনবাহী দুটি নৌকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন,করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলার সকল পর্যটন কেন্দ্রে এ অভিযান অভ্যাহত থাকবে।