বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কুষ্টিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ সদা কাজ করে যাচ্ছে:এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, কুষ্টিয়ায় করোনা সংক্রমন প্রতিরোধে পুলিশ সদা কাজ করে যাচ্ছে ।

রবিবার (২০ জুন) বিকাল ৪ টায় কুষ্টিয়ার ত্রিমহনী, মজমপুর, চোড়হাস মোড়, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সুপার কুষ্টিয়ার নের্তৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ অবস্থান নেয়। পুলিশ সুপার মোঃ খাইরুল আলম নিজে হ্যান্ড মাইক ব্যবহার করে স্থানীয় জনসাধারণের অকারণে ঘুরাঘুরি না করে বাড়ীতে যাওয়ার আহবান করেন। তিনি জনসাধারণ ও যানবাহন চলাচলের উপর কঠোর বিধিনিষেধ সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য জেলা পুলিশ কুষ্টিয়ার সিনিয়র ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় মজমপুর এলাকায় ট্রাফিক পুলিশ, কুষ্টিয়া মডেল থানা পুলিশ, ডিবি ও এসএএফ পুলিশ সদস্য কর্তৃক তিনটি রাস্তা থেকে আগত সকল সাইকেল, মোটর সাইকেল, ইজিবাইক, প্যাডেল চালিত রিক্সা,অটোরিক্সা সহ সকল ধরনের যানবাহন শহরের যে দিক দিয়ে আসার চেস্টা করে ঠিক সেই দিকেই জোরপূর্বক গাড়িগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এ জন্য মুহুর্তে মজমপুর এলাকা ফাকা হয়ে যায়।

এসপি কুষ্টিয়া এ সময় শহরের সকল গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়টি প্রত্যক্ষ করেন এবং পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ কর্তৃক মজমপুরের মত কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়,বটতৈল মোড়,লাহিনী বটতৈল মোড়,মোল্লাতেঘরিয়া মোড়,মিলপাড়া রেলক্রসিং, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত, জগতি রেল বাজার চেকপোস্ট সহ সাত স্থানে অনুরুপ যে ব্যবস্থা নেয়া হয় তাও প্রত্যক্ষ করেন।

যার ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে কুষ্টিয়া শহরে যানবাহন শূন্য ও রাস্তা ফাকা হয়ে যাচ্ছে।

উল্লেখ্য করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশ কুষ্টিয়া উল্লেখিত স্থানে সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত কাজ করে যাচ্ছে। এ ছাড়াও ২৪ ঘন্টা টহল টিম শহরের বিভিন্ন স্থানে কর্তব্যরত আছে। অকারণে বাইরে ঘুরাঘুরি না করে তিনি সবাইকেই নিজ বাসায় অবস্থান করার জন্য বলেন এবং মাস্ক পরার প্রতি জোর তাগিদ দেন।কুষ্টিয়া জেলার সম্মানিত সকল নাগরিকদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ সমুহ মেনে চলার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অনুরোধ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, ওসি ডিবি, টিআই-১,আরআরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশ কুষ্টিয়ার সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।