শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ডেক্সরিপোর্ট:কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী–শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জামতলি এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু আছে। তবে কারও পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে লালমাই উপজেলার জামতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন পুরুষ ও দুই নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা যায়। সবাই অটোরিকশার আরোহী ছিলেন।