সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাস বন্ধ

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাস প্রতিরোধে সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল আপনাআপনি বন্ধ হচ্ছে।

সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল এমনিতেই বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জ।