শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুয়েতে দণ্ডিত পাপুলের আসনে এমপি হলেন আওয়ামী লীগের নয়ন

ডেস্ক রিপোর্ট  কুয়েতে দণ্ডিত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার (২১জুন) ভোট গণনা শেষে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন বলে জানা যায়। এ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন। তিনি ভোট পান ১ হাজার ৮৮৬ ভোট।

রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এ আসনের ১৩৬টি কেন্দ্রে সোমবার সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

রায়পুর ও লক্ষ্মীপুর সদরের একাংশ নিয়ে গঠিত এ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন। আসনটিতে বিএনপির অবস্থান শক্তিশালী হলেও এবারের উপ নির্বাচনে তারা প্রার্থী দেয়নি।

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল গত বছর ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পরে সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়।

কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে ২১ জুন নতুন তারিখ দেয় নির্বাচন কমিশন।