শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৭
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীপুরে মোটরসাইকেল কিনে দেয়ার একদিন পর দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডেক্সরিপোর্ট:লক্ষ্মীপুরে মোটরসাইকেল কিনে একদিন পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ইব্রাহিম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার সকালে লক্ষ্মীপুর শহরের জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দালালবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিদেশ ফেরত বাবার কাছে ইব্রাহিম মোটরসাইকেলের জন্য আবদার করে।

ঠিকমতো চালাতে না পারলেও আবদার রক্ষায় আবুল খায়ের ছেলেকে শনিবার বিকালে নতুন একটি মোটরসাইকেল কিনে দেন।

সকালে ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ইব্রাহিম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের ওপর পড়ে মাথায় আঘাত পেলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করলেন ওসি।