বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বাউফলে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালী জেলার বাউফলে গত ২১শে জুন অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের অভ্যন্তরীন কোন্দল, শক্তিশালী বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আ.লীগ মনোনীত ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি’র সমর্থিত ৯টি ইউনিয়নের ৮টিতে নৌকা মার্কার প্রার্থী বিজয় হয়েছে।

এরআগে কালাইয়া ইউনিয়নে এস,এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও কালিশুরী ইউনিয়নে মো.নেছারউদ্দিন সিকদার জামাল নৌকার দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি ইউনিয়নের নির্বাচনে ৬টিতে নৌকার ও ১টি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

দলীয় নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্রের উর্ধ্বে থেকেও তৃণমূলের কর্মীরা প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার দেওয়া ও আ.স.ম ফিরোজ এমপি’র সমর্থিত নৌকা মার্কায় সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন।এ বিজয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বাউফল উপজেলা আ.লীগের সভাপতি সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ৭বারের এমপি আ.স.ম ফিরোজের।

নির্বাচনে যারা বিজয়ী হলেন- কেশবপুর ইউনিয়নে সালেহ উদ্দিন পিকু (নৌকা), ধূলিয়া ইউনিয়নে মু. হুমায়ুন কবির দেওয়ান (নৌকা), কনকদিয়া ইউনিয়নে মো. শাহীন হাওলাদার (নৌকা), বগা ইউনিয়নে মো.মাহমুদ হাসান (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মো. মনজুর আলম হাওলাদার(নৌকা), কাছিপাড়া ইউনিয়নে মো.রফিকুল ইসলাম তালুকদার (নৌকা) ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো.এনামুল হক আলকাছ মোল্লা (আনারস)।