বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

শামীম আহমেদ  চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বিআইডবিøউটিএ’র বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এরআগে ঢাকার সাথে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে।

এছাড়া গত ২১ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডবিøউটিএ।

সূত্রে আরও জানা গেছে, বিআইডবিøউটিএ’র ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেনা। একইভাবে ঢাকা থেকেও কোন লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আসবেনা।