বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৫
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

সিলেটে বহুলআলোচিত মাধবপুরের টিপু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও বহুল আলোচিত টিপু হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি এরশাদ আলী (৩৮)কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই কামাল হোসেনসহ একদল পুলিশ সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের তৎকালীন সিনিয়র সহকারি সচিব আশরাফুল রহমান নোমান, ও সিনিয়র সহকারি সচিব ইমরুল মহসিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।সেসময় তাদের ভাই ব্যবসায়ী টিপু ডাকাতদের বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত টিপুর স্ত্রী মামলা করলে বিচারক কুখ্যাত ডাকাত এরশাদ আলীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন।এরপর থেকেই আত্মগোপনে চলে যায় এরশাদ। কিন্তু তার অপরাধ কর্মকাণ্ড থেমে থাকেনি। মাধবপুরসহ বিভিন্ন যায়গায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধ চালিয়ে যেতে থাকে।

পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় অভিযান চালিয়ে ব্যর্থ হলেও এবার আর তার শেষ রক্ষা হয়নি।

মাধবপুর থানা সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ডাকাত এরশাদ আলী উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি চুরি ধর্ষণ ও খুনের মামলা রয়েছে।