শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ই-ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিএমপি কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র ই-ট্রাফিক প্রসিকিউশন ও  ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক বিষয়ে ট্রাফিক সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম বার) ।

আজ রোববার সকাল সাড়ে ১১ টায় ট্রাফিক বিভাগের আয়োজনে নগরীর নতুন বাজার কালিবাড়ি রোডস্থ উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী পুলিশ কমিশনার (এসি) ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই সামসুল আলম।

এসময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিভিন্ন ট্রাফিক সদস্যদের সাথে মতবিনিময় কালে তাদের কথা বার্তা শুনে তাদেরকে বিভিন্ন ধরনের কাজের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এর পূর্বে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ উপ-পুলিশ কমিশনার এর ভাড়া করা বাসায় তাদের অফিস কার্যাক্রম চলা সম্পর্কে কমিশনারকে অবহিত করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) খায়রুল আলম।

পরে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিভিন্ন বিভাগ ও ট্রাফিক সদস্যদের থাকা ও খাবারের সংকটময় কক্ষগুলো নিজেই ঘুড়ে ঘুড়ে পরিদর্শন করেন।