মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ২০০ ফুট দুরত্বে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্যাসভর্তি একটি ট্রাক ও মোটরসাইকেল রুপাতলী থেকে নথুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমতলার মোড়ে ট্রাকটি মোড় ঘোরার প্রাক্কালে মোটরসাইকেলটি ধাক্কা গেলে পড়ে যায়। এবং মোটরসাইকেলের ২ আরোহী একপর্যায়ে ট্রাকের নিচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করলেও নিহত যুবকদ্বয়ের পরিচয় জানাতে পারেননি।