মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।

সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজির হোসেন,সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, শামসুল হুদা বন্ধন প্রমূখ।