তরিকুল ইসলাম:নানা আয়োজনে বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত ২০১৯ পালিত হয়েছে।রোববার (১৮ আগস্ট) সকাল ৮.৩০ মিনিটে বরিশাল সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসুচির শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান।
র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাবাজার এর সম্মেলন কক্ষে আলোচনা সভা, একক অভিনয় ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তর যে বেকার ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দুর করিতেছেন তার ভুয়শী প্রশংসা করেন এবং তাদের এই কর্মসুচি যাতে আরো বৃদ্ধি পায় তার ব্যাবস্থা গ্রহনের পরামর্শ দেন। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের যথাযথবাবে প্রশিক্ষণ গ্রহনের অনুরোধ করেন।
সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা আড্ডা দিয়ে এবং মোবাইল চালিয়ে সময় নষ্ট না করে ভালভাবে প্রশিক্ষণ গ্রহন করবে। তোমরা যদি ভালভাবে প্রশিক্ষণ গ্রহন করতে পার তবে তোমরা জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং দেশেরও উন্নতি হবে।