শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ভোলায় বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় বিষপান সাবরিনা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫জুন) দুপুর ১ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাতুলি এলাকার মাল বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

বিষপানে নিহত মাদ্রাসা ছাত্রী সাবরিনা উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাতুলি এলাকার মাল বাড়ির সেলিম মালের কণ্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তুলাতুলি এলাকায় মাল বাড়ির সেলিম মালের মেয়ে বিষপান করেন। এলাকাবাসী তাকে উদ্ধার কওে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।