রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বরিশাল শেবাচিম হাসপাতালের ডিডি কালাম মাদকসহ আটক

ডেস্ক রিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়য়(শেবাচিম) হাসপাতালের কর্মচারী কালাম ওরফে ডিডি কালামকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বরিশাল নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় কালামের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭১।

মামলা সূত্রে জানা গেছে, সাগরদী দরগাহ বাড়ি এলাকায় গাঁজা বিক্রির জন্য ঘোরাফেরা করছিল কালাম। খবর পেয়ে মডেল থানা পুলিশের এসআই শাহাজালাল মল্লিক ঘটনাস্থলে গেলে কালাম দৌড়ে পালানোর চেষ্টা করে । এ সময় কালামের দেহে তল্লাশি করলে ৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫০০ টাকা। কালামের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদের জগন্নাথকাঠীতে। শেবাচিম হাসপাতালের কর্মচারী হওয়ার সুবাদে বরিশালের সাগরদী ঈসা খা সড়কে পরিবার নিয়ে ভাড়া থাকতো সে। হালিম বেপারীর ছেলে গাঁজা ব্যবসায়ী কালাম। কালামের মা তহমিনা বেগম শেবাচিম হাসপাতালের গাইনী অপারেশন থিয়েটারে আয়ার কাজ করেন। তাছাড়া শেবাচিম হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলামের কক্ষে কালাম কর্মরত ছিল। যে কারনে এই কালাম বেপারীকে ডিডি কালাম হিসেবেই সবাই চিনতো।

এদিকে কোতয়ালী থানার এসআই শাহাজালাল মল্লিক বলেন, কালামকে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর কালামকে আদালতে পাঠানো হয়েছে।