রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

শেবাচিম হাসপাতালের কর্মচারী ডিডি কালাম বরখাস্ত

ডেস্ক রিপোর্ট  গাঁজাসহ গ্রেফতার হওয়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্মচারী কালাম ওরফে ডিডি কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম। এদিকে কালাম জামিন পেয়েছেন বলে জানিয়েছেন কালামের পরিবার। হাসপাতাল পরিচালক বলেন যেহেতু মাদক দ্রব্য পাওয়ার কারনে কালামের হাজতবাস হয়েছে। তাই সরকারী নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এমনকি তাকে আমার দপ্তর (পরিচালকের) থেকেও অব্যহতি প্রদান করা হয়েছে। অধিদপ্তর থেকে বরখাস্ত আদেশ প্রত্যাহার হলেই সে পুনরায় চাকুরীতে যোগদান করতে পারবে।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর সগরদী দরগাহ বাড়ি এলাকা থেকে গাঁজাসহ কালামকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।